প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শিবচরের কওমি মাদ্রাসা ও এতিমখানায় অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনের দিক নির্দেশনায় উপজেলার কওমি মাদ্রাসা ও এতিমখানার দু:স্থ ও এতিম শিক্ষার্থীদের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫১টি কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে ৭ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সামসুদ্দিন খান, পৌরসভার ২ বারের সফল পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
