মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন পুনরায় এমপি নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ১,৬৯,২০৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ অরুন পেয়েছেন ১২,৯৫৯ ভোট।
রবিবার সকাল ৮ টায় সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। ভোটগ্রহণ চলকালে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
আরো পড়ুন: অবিলম্বে ভোট বাতিল করা হোক, পুনঃনির্বাচন চাই: ঐক্যফ্রন্ট
ইত্তেফাক/জেডএইচ
