যশোর-২: বেসরকারি ফলে নৌকার নাসির উদ্দিন জয়ী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল ডা. (অব.) নাসির উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

রবিবার ভোটগ্রহণের পর ঘোষিত ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল ডা. (অবঃ) নাসির উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৯৫ ভোট। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জামায়াতের আবু সাইদ মুহাম্মাদ শাহাদৎ হুসাইন পেয়েছেন ১২ হাজার ৯ শত ৮৮ ভোট।

এই আসনে দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য ছিলেন এডভোকেট মনিরুল ইসলাম মনির। তবে পরিবর্তিত প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নাসির উদ্দিন। 

আরো পড়ুন: লাইভ: বিরোধীজোট ও স্বতন্ত্র ৪০ প্রার্থীর ভোট বর্জন

২০১৫ সালে মেজর জেনারেল হিসেবে চাকরি থেকে অবসরের পর তিনি এবার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেন।

ইত্তেফাক/কেআই