টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় স্বামী-স্ত্রীসহ নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন।
আক্রান্তদের ২ জন উপজেলার আটিয়া ইউনিয়নের বাসিন্দা। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। অপরজন পাথরাইল ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে দেলদুয়ারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। আক্রান্ত ৩ জনের আশপাশের ৫-৭ বাড়ি মঙ্গলবার বেলা আড়াইটা থেকে লকডাউন কার্যকর ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
আরো পড়ুন: দুই ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, ভল্টের চাবি ও টাকা ছিনতাই
এছাড়া লকডাউনের আওতাভুক্ত সবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সবচেয়ে আতঙ্কের বিষয় আক্রান্তদের কারো শরীরে করোনার উপসর্গ ছিলোনা। তারা ঢাকা থেকে আসায় এলাকাবাসী তাদের নমুনা সংগ্রহ করায়।
ইত্তেফাক/এএএম
