মেহেরপুর-২: বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের সাহিদুজ্জামান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:৪৬

মেহেরপুর-২ (গাংনী) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১,৬৯,০১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন পেয়েছেন ৭,৯০০ ভোট।

রবিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ৮৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার বিষ্ণু পদ পাল এ ফলাফল ঘোষণা করেন।‌

এ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ২৬ হাজার ২৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন ও নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৭০১ জন। নতুন ৩টি ভোটকেন্দ্রসহ মোট ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ৮ টায় সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। ভোটগ্রহণ চলকালে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

আরো পড়ুন: মেলবোর্নে ঐতিহাসিক জয় ভারতের

ইত্তেফাক/জেডএইচ