করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালদ্বীপে মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন এক বাংলাদেশি। মঙ্গলবার দেশটিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মালদ্বীপের ইংরেজি সানের প্রতিবেদনে বলা হয়, ৩৩ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিক টনিক-ক্লোনিক আক্রান্ত হলে তাকে প্রথমে সিনহিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সোমবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) তাকে ভর্তি করা হয়। পরে তাকে কভিড-১৯ পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।
এর আগে দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশি ঐ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
এ নিয়ে মালদ্বীপে করোনা ভাইরাসে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে দেশটিতে ২৯ এপ্রিল ৮৩ বছর বয়সী এক নারী মারা যান।
মালদ্বীপে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। যাদের অধিকাংশই বাংলাদেশি শ্রমিক বলে জানায় সান।
ইত্তেফাক/জেডএইচ
