ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য শরীফ আহমেদ পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ৯১ হাজার ৪৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী শাহ্ শহীদ সারোয়ার পেয়েছেন ৬২,২৩৩ ভোট।
এই আসনে মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৪৫০। দুটি উপজেলায় ২০টি ইউনিয়ন, ১টি পৌরসভার ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ কিশোরীদের গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন
সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
