নরসিংদী-২ (পলাশ) আসনে নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ১ লাখ ৭৬ হাজার ৩৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৭ হাজার ৩৬০ ভোট পেয়েছেন।
নরসিংদীর এ আসনে ৮৮টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩’শ ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৫’শ ৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৮’শ ৩৪ জন।
আরো পড়ুন: লাইভ: বিরোধীজোট ও স্বতন্ত্র ৪০ প্রার্থীর ভোট বর্জন
ইত্তেফাক/জেডএইচ
