রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে ২ লাখ ২ হাজার ৬৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮২০ ভোট।
গোদাগাড়ী উপজেলার ৯৪টি কেন্দ্র ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪০৮টি ভোট। তানোর উপজেলা উপজেলায় ৫১টি ভোট কেন্দ্র নৌকা প্রতীক ভোট পেয়েছে ৮৩ হাজার ৩৫৬টি। গোদাগাড়ী উপজেলায় ব্যারিস্টার আমিনুল হক ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছে ৭৮ হাজার ৪০৮ ভোট এবং তানোর উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৪১২টি।
আরো পড়ুন: লাইভ: সারাদেশে নির্বাচনী সহিংসতায় ১৬ জনের প্রাণহানি
প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী ২০০৮, ২০১৪ সংসদ সদস্য নির্বাচিত হন।
ইত্তেফাক/বিএএফৃ
