দুস্থ নারী ও শিশুদের অনুদান দেওয়া হবে

আপডেট : ০৫ মে ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রায় ১ হাজার ৩০০ দুস্থ নারী ও শিশুর মধ্যে ৫৫ লাখ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। চিকিত্সাসেবা, শিক্ষাসহায়তা ও সাধারণ আর্থিক অনুদান এই তিন ক্যাটাগরিতে নারী ও শিশুদের মধ্যে এই অনুদান বিতরণ করা হবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশ, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে অনুদান প্রাপ্তির আবেদনের মধ্যে থেকে বাচাই করে এই অনুদান প্রদান করা হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশুকল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।