সিআইডিপ্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান

আপডেট : ০৫ মে ২০২০, ২২:১১

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি সদ্য নিয়োগ পাওয়া র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে ব্যারিস্টার মাহবুবুর রহমান হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল মঙ্গলবার সিআইডির প্রধান কার্যালয় মালিবাগে যোগদানের পরেই দেশের এই সার্বিক পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর সিআইডিপ্রধান বলেন, সরকার যে নতুন দায়িত্ব দিয়েছেন সেটা আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে পালন করব।