একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৯৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪ হাজার ১৭০ ভোট।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১৬৩ কেন্দ্রে একযোগে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। দু-একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। ৪টায় ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা করা হয়। পরে উপজেলা কন্ট্রোল রুম থেকে প্রতিটি কেন্দ্রের ফলাফল পৃথকভাবে ঘোষণা করা হয়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের টিপু মুনশি ৯৫ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।
আরও পড়ুনঃ কুমিল্লা ৭: বেসরকারিভাবে নির্বাচিত নৌকার প্রার্থী মো. আলী আশরাফ
ইত্তেফাক/নূহু
