জামালপুরে একটি বেসরকারি হাসপাতালের পরিচালক, জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও পৌর শহরের খামারবাড়ির বাসিন্দা মা-মেয়েসহ পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন।
ত মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড় এলাকার হযরত শাহ জামাল বেসরকারি হাসপাতালের একজন পরিচালক, জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একজন সিনিয়র নার্স এবং পৌর শহরের কলেজ রোড খামারবাড়ির বাসিন্দা মা-মেয়েসহ পাঁচজনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তরা জামালপুর সদর উপজেলার বাসিন্দা।
আরো পড়ুন : কর্মহীনতা ও ঘরে থাকায় বেড়েছে নারী নির্যাতন
এ পর্যন্ত জামালপুর সদরে ৩৮ জন, মাদারগঞ্জে ১১ জন, ইসলামপুরে ১০ জন, সরিষাবাড়ীতে আটজন, মেলান্দহে পাঁচজন, বকশীগঞ্জে পাঁচজন, দেওয়ানগঞ্জে চারজনসহ জামালপুর জেলায় ৮১ জন আক্রান্ত হয়েছে।
ইত্তেফাক/ইউবি
