টাঙ্গাইল-১: বেসরকারিভাবে নৌকার আবদুর রাজ্জাক জয়ী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:১৯

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ফল অনুযায়ী বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

রবিবার ভোট গণনার পর দুই উপজেলার দুই সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস (মধুপুর) এবং আরিফা সিদ্দিকা (ধনবাড়ী) বেসরকারিভাবে ফল ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ বগুড়ায় খালেদার আসনে বিপুল ভোটে জয়ী ফখরুল

তারা জানান, এ আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৮০ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ড. আবদুর রাজ্জাক। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের সরকার সহিদ পেয়েছেন ১৬ হাজার ৪০৬।

ইত্তেফাক/কেকে