উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের হৃদযন্ত্রের অস্ত্রোপচারের কোন আলামত খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। বুধবার বার্তা সংস্থা ইয়োনহাপকে এমনটি জানিয়েছে তারা।
এর আগে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবামাধ্যম ডেইলি এনকের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয়েছে। এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর বলে সংবাদ প্রকাশ করে বেশ কিছু সংবাদমাধ্যম। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম।
তবে সংবাদমাধ্যমগুলোর এ সব দাবি উড়িয়ে দিয়ে গত শুক্রবার প্রায় ২০ দিন পর জনসম্মুখে আসেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
ইত্তেফাক/এআর
