বেগমগঞ্জ পশ্চিমাঞ্চলের বিএনপি নেতা ৩০ মামলার আসামি জামালউদ্দিনকে শনিবার গভীর রাতে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি’র ইউনিয়ন সভাপতি জামালউদ্দিনকে শনিবার গভীর রাতে বিজিবি, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খুনসহ ৩০টি মামলা রয়েছে বলে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা জানান।
