হাসপাতালে একাধিক পরীক্ষার পরেও কোনও সমস্যা ধরা পড়েনি অশতীপর এক বৃদ্ধার। কিন্তু যথা সময়ে ওই বৃদ্ধার হূদযন্ত্রের সমস্যা শনাক্ত করে তাঁর জীবন বাঁচিয়ে দিল অ্যাপল ওয়াচ! সম্প্রতি এমনই একটি ঘটনা চমকে দিয়েছে সকলকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইউরোপেরয ‘হার্ট’ পত্রিকায় এই ঘটনার উল্লেখ করেছেন। তাঁরা জানিয়েছেন, জার্মানির জোহানেস গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার মেইনজ-এ বুকে ব্যথা অনুভব করার পর ওই বৃদ্ধার এনজাইনা পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষায় রক্ত চলাচল হ্রাসের ফলে বুকে ব্যথা হলে তা ধরা পড়ে। কিন্তু এই পরীক্ষায় ওই বৃদ্ধার কোনও সমস্যা ধরা পড়েনি। এর পর দুইবার প্রেসিঙ্কপি করা হয় তাঁর। মস্তিস্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচলে ঘাটতি হলে এই পরীক্ষায় ধরা পড়ে। কিন্তু দুইবার প্রেসিঙ্কপি করেও বৃদ্ধার কোনও সমস্যা ধরা পড়েনি। কিন্তু পরবর্তীকালে ওই বৃদ্ধার অ্যাপল ওয়াচে ধরা পড়ে বেশ কয়েকটি সমস্যা। ওই রিপোর্ট দেখে অবাক হয়ে যান চিকিত্সকেরাও। অ্যাপল ওয়াচের রিপোর্টে চিকিত্সকরা দেখেন, বৃদ্ধার মধ্যে মায়োকার্ডিয়াল লক্ষণ রয়েছে। এর পরই ওই বৃদ্ধার চিকিত্সা শুরু করা হয় এবং সে যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি।
