মুহম্মদ আনিসুল হক
৭ মে ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৩ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৬। শুভ বার: সোম ও শুক্র। শুভ রত্ন: হীরা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দবোধ করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শারীরিক অবস্থা ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ঋণগ্রস্ত হতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বড়ো ভাইবোনদের সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু থাকলে মিটিয়ে নিন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অসুস্থ পিতার দিকে খেয়াল রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যাবে। তীর্থযাত্রা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
