নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে বুধবার সকালে বজ্রপাতে হেদায়েতউল্লাহ (হেদু) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামের পূর্বপাড়ার মৃত আবদুল লতিফের ছেলে। হেদায়েতউল্লাহ কৃষিকাজের পাশাপাশি স্থানীয় ওমরগঞ্জ বাজারে পানের ব্যবসা করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের কৃষি জমির বীজতলায় আউশ ধানের বীজ বপন করার সময় বজ পাতে ঘটনাস্থলে হেদায়েতউল্লাহ মারা যান।
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে বজ পাতে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মাইজবাগ পাছপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ফরিদ মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন (৪৫) ঝড়ের সময় বাড়ির বাইরে গাছের ডালপালা কুড়াতে গেলে বজ পাতে ঘটনাস্থলেই মারা যান।
