ইলন মাস্ক (৪৮) ও বান্ধবী সংগীতশিল্পী গ্রিমস (৩২) প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। এরপর নিজের সন্তানের নাম জানালেন স্পেস এক্সের সিইও ইলন মাস্ক। মঙ্গলবার ইলন নিশ্চিত করেছেন যে তারা তাদের ছেলের নাম ‘জাইয়া-১২’ রেখেছেন তারা। অবশ্য ইনিস্টাগ্রামের শিশুর এই নামের ব্যাখ্যা দিয়েছেন ইলন মাস্ক।
এর আগে সোমবার সন্তানের জন্মের খবর টুইটারে পোস্ট করে মাস্ক বলেছেন, মা ও সন্তান দুজনেই সুস্থ আছে।
গ্রিমসের পুরো নাম ক্লেয়ার বাউচার। জানুয়ারিতে ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। এই জুটি সংগীত ও ব্যবসায়িক উভয় জগতকে অবাক করে ২০১৮ সালে মেট গালায় একসঙ্গে প্রথম দেখা দেন, যা আলোড়ন সৃষ্টি করে।
গত সপ্তাহ থেকে মাস্ক টেসলার শেয়ার নিয়ে টুইট করে আলোচনায় রয়েছেন। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী হিসেবে তাঁর শেয়ারের দাম খুব বেশি বলে একটি টুইট করার কোম্পানির মূল্যমান ১৪ বিলিয়ন ডলার হাওয়া হয়ে যায়।
টুইট করে গোলযোগ বাধানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে, নিউ ইয়র্ক স্টক মার্কেটে টেসলার ভবিষ্যতের বিষয়ে একটি টুইট করায় তাঁকে ২ কোটি ডলার জরিমানা করা হয়।
ইত্তেফাক/বিএএফ
