সিরাজগঞ্জ ৪: নৌকার তানভীর ইমাম বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া) আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ৩ লাখ ৫ হাজার ৪৪৮ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের তানভীর ইমাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ যশোর-৪: নৌকা প্রতীকের প্রার্থী রনজিৎ কুমার রায় বেসরকারিভাবে জয়ী

তানভীর ইমামের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত জামায়াত নেতা রফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন।

ইত্তেফাক/নূহু