অলিম্পিক-২০৩২ : আয়োজক হতে চায় ভারত

আপডেট : ০৬ মে ২০২০, ২১:৪৩

স্পোর্টস ডেস্ক টোকিও অলিম্পিক নিয়ে অনিশ্চয়তা চলছেই। এর মধ্যে ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নরিন্দর বাত্রা জানালেন, তারা ২০৩২ সালের অলিম্পিক আসরটি আয়োজন করতে চান। এ ব্যাপারে বাত্রা আরো জানান, করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি শেষ হলেই ২০৩২ সালের অলিম্পিকের জন্য দাবি জানাবে ভারত। তার দেশ ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল। অলিম্পিক আয়োজনের জন্য তারা এই অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে জানান বাত্রা।  আসরটি আয়োজনের জন্য ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়াও। ইতিমধ্যে তারা চীনের সমর্থন পেয়েছে বলেও দাবি করে। এছাড়া প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে ভারত ২০২৬ সালের যুব অলিম্পিক পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। এ ক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ড, রাশিয়া ও কলম্বিয়া।