সরকারি প্রণোদনার দাবিতে রাস্তায় কিন্ডারগার্টেন শিক্ষকরা

আপডেট : ০৬ মে ২০২০, ২১:৫১

গাইবান্ধায় করোনায় কর্মহীন হয়ে পড়া কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা সরকারি প্রণোদনার দাবিতে গাইবান্ধা-ধর্মপুর উপ-মহাসড়কের দারিয়াপুর এলাকায় বুধবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

গাইবান্ধা সদর উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে এক কর্মসূচিতে শহরের বিভিন্ন স্কুলে কর্মরত প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেওয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মন, সদস্য ইলিয়াছ আলী, মোহাম্মদ আলী আজম, আজমাদ হোসেন, বিপ্লব ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, অদৃশ্য শক্তি করোনার কারণে স্কুল দু'মাস ধরে বন্ধ রয়েছে। কবে খুলবে তার কোন নিশ্চয়তা নাই। ফলে স্কুলের শিক্ষার্থীদের বেতন আদায় না হওয়ায় স্কুল কর্তৃপক্ষ এই দুই মাস শিক্ষক-কর্মচারীদের এক টাকাও বেতন ভাতা প্রদান করেননি।

বক্তারা আরো বলেন, এ কারণে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বাধ্য হয়েছি রাস্তায় নামতে। এই করোনাকালীন সময়ে সরকার যেন প্রতিমাসে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের প্রণোদনা প্রদান করেন সেই দাবি জানান বক্তারা।

ইত্তেফাক/বিএএফ