রংপুর-৬: বেসরকারিভাবে শিরীন শারমিন নির্বাচিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী শিরীন শারমিন চৌধুরী। প্রিজাইডিং অফিসার এনামুল হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

এই কেন্দ্রের ১০৭ টি কেন্দ্রে তিনি পেয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।

দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার নুর আলম জাদু পান ৪ হাজার ৯৬৯ ভোট। পরে প্রধানমন্ত্রী আসনটি ছেড়ে দিলে শিরীন শারমিন চৌধুরী জয় লাভ করেন।

আরো পড়ুন: অবিলম্বে ভোট বাতিল করা হোক, পুনঃনির্বাচন চাই: ঐক্যফ্রন্ট

ইত্তেফাক/জেডএইচ