লকডাউনে পণ্য পরিবহনের সুবিধার্থে চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত পার্সেল ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, পার্সেল ট্রেনটিতে ছয়টি বগি থাকবে। ট্রেনটি প্রতিদিন বিকাল ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে জামালপুরের সরিষাবাড়ি পর্যন্ত যাবে। আসা-যাওয়ার পথে ট্রেনটি বিভিন্ন স্টেশন থেকে মালামাল নেবে। উল্লেখ্য, এর আগে গত ১-৩ মে পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকায় একটি পার্সেল ট্রেন চলাচল করেছিল। তবে ক্ষতির মুখে পড়ায় পার্সেল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।
