বেনারসি পল্লীতে এনআরবিসি’র ৬৭তম শাখার উদ্বোধন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৪৭

রাজধানীর পল্লবীর বেনারসি পল্লীতে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ৬৭তম শাখা উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ (বিএসপি) ও মেজর জেনারেল (অব.) জাহিদ। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মো. লকিয়ত উল্লাহ ও মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন। - প্রেস বিজ্ঞপ্তি