করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রতি ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধানের দপ্তর থেকে সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিংদের (জিওসি) সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেনাপ্রধান জিওসিদের কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন। সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় তাদের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দকৃত রেশন হতে অসহায়, দুস্থ ও গরিবদের মধ্যে বিতরণ অব্যাহত রাখার নির্দেশনা দেন। সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তার নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে —আইএসপিআর