সম্প্রতি রাজধানীর ইবিএল কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের তৈরি পোশাক খাতে অর্থায়নের সুবিধার্থে সফটওয়্যার ভিত্তিক সম্পূর্ণ সমাধান-এক্সপোর্ট ফাইন্যান্স এনালাইটিক্স (ইএফএ) সেবার উদ্বোধন করেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং সিএসএলসফট-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম রাউলি। ইবিএল এবং সিএসএলসফট-এর যৌথ উদ্যোগে উদ্ভাবিত বাংলাদেশের জন্য প্রথম এই সফটওয়্যার তৈরি পোশাক খাতের গ্রাহকদের ব্যবসায়িক চাহিদা পূরণে ৪০টির অধিক ধরনের প্রতিবেদন প্রদান করতে সক্ষম। অন্যান্যের মধ্যে সিএসএলসফট পরিচালক রঞ্জন নিয়োগীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
