রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীব হুসেইন মুহম্মদ এরশাদকে জয়ী ঘোষণা করেন।
জাপা চেয়ারম্যান এরশাদ (লাঙ্গল) পান ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী পিপলস পার্টির রিটা রহমান (ধানের শীষ) পান ৫৩ হাজার ৮৯ ভোট।
উল্লেখ্য, রংপুর-৩ আসনে সবগুলো কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন: অবিলম্বে ভোট বাতিল করা হোক, পুনঃনির্বাচন চাই: ঐক্যফ্রন্ট
ইত্তেফাক/জেডএইচ
