কাশ্মীরে ক্রসফায়ারে নিহত শীর্ষ হিজবুল নেতা

আপডেট : ০৭ মে ২০২০, ০০:২৫

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্রসফায়ারে হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা রিয়াজ নাইকু নিহত হয়েছে। পুলওয়ামার বেইগপুরায় মঙ্গলবার রাত থেকে ঘিরে রেখে চলছিল গোলাগুলি। শেষ পর্যন্ত গতকাল দুপুরের দিকে বিস্ফোরণে একটি বাড়ি উড়িয়ে দিয়ে রিয়াজ নাইকুকে মারতে সক্ষম হয় ভারতীয় সেনা, সিআরপি এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। কাশ্মীর পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জঙ্গিদের গতিবিধির খবর পেয়ে বেইগপুরা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। —আনন্দবাজার পত্রিকা