করোনার তথ্য লুকালে তিন বছর জেল, ১ লাখ রুপি জরিমানা

আপডেট : ০৭ মে ২০২০, ০০:২৫

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এ লক্ষ্যে গতকাল রাজ্য মন্ত্রিসভায় গৃহীত অধ্যাদেশ অনুসারে, কোনো করোনা আক্রান্ত ব্যক্তি আত্মগোপন করলে তার এক থেকে তিন বছরের জেল এবং সেই সঙ্গে গুণতে হবে ৫০ হাজার থেকে ১ লাখ রূপি জরিমানা। আর কোনো রোগী চিকিত্সকদের সঙ্গে অসভ্য আচরণ করলে ১ থেকে ৩ বছরের জেলের মুখোমুখি হতে হবে এবং সেইসঙ্গে অভিযুক্তকে ৫০ হাজার থেকে ১ লাখ রুপি জরিমানা করা হবে।  —ইন্ডিয়া টাইমস