বাংলাদেশ সেন্ট্রাল জেলকে পিপিই সহায়তা দিলো ওমরা গ্যাস

আপডেট : ০৭ মে ২০২০, ০০:৩৩

করোনা মহামারী পরিস্থিতিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে পিপিই সহায়তা দিয়েছে ওমরা গ্যাস ওয়ান লিমিটেড এবং ওমরা পেট্রোলিয়াম লিমিটেড। 

বুধবার ( ৬ মে) ওমরা গ্যাসের পক্ষ থেকে ১ হাজার পিপিই প্রদান করা হয়। কারা অধিদফতরের আইজি এ কে এম মোস্তফা কামাল পাশার হাতে পিপিই তুলে দেন আ জ ম চৌধুরী।  

ইত্তেফাক/এসআই