ভেনিজুয়েলায় সরকার উত্খাতের ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র জড়িত নয় : পম্পেও

আপডেট : ০৭ মে ২০২০, ০০:২৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ভেনিজুয়েলায় সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। গতকাল সাংবাদিকদের কাছে এ কথা বলেন পম্পেও। তিনি বলেন, যেসব মার্কিনীদের আটক করা হয়েছে তাদের মুক্ত করার ব্যাপারে চেষ্টা চলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মার্কিন সরকার যদি এরকম কিছু করতো তাহলে ঘটনা ভিন্ন দিকে যেতো। সোমবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টেলিভিশন ভাষণে অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে নৌপথে লোক পাঠিয়েছে। তিনি দুই মার্কিন নাগরিককে আটক করার কথাও জানান। -আলজাজিরা