এ বছর চীনের শেয়ারবাজার হারিয়েছে আড়াই ট্রিলিয়ন ডলার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৪৮

বাণিজ্যযুদ্ধের প্রভাবে চীনের শেয়ারবাজার থেকে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার হারিয়েছে এ বছর। চীনের শেয়ারবাজারের এ লোকসান ২০০২ সালের পর সর্বোচ্চ পতন। ব্লুমবার্গের খবর অনুযায়ী ১০ বছর আগে বিশ্ব অর্থনৈতিক মন্দাকালীন সময়ের সবচেয়ে বড় পতন হয়েছিল চীনা শেয়ারবাজারের। সে সময় সাংহাই সূচকটি ৬৫ শতাংশ পতনের মুখে পড়েছিল। গত বৃহস্পতিবার পর্যন্ত বেঞ্চমার্ক সাংহাই কম্পোজিট ইনডেক্সটির ২৫ শতাংশ পতন হয়েছে। এর ফলে বিশ্বের শীর্ষ শেয়ারবাজারের মধ্যে সাংহাইকে সবচেয়ে বাজে পারফর্ম করা এক্সচেঞ্জে পরিণত করেছে।