যুক্তরাষ্ট্রে করোনায় আরও ২০৭৩ জনের মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২০, ১৩:০৫

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ২ হাজার ৭৩ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭৩ হাজার ৯৫ জনে দাঁড়ালো। বুধবার জনস হফকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। 

বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১২ লাখ ২৭ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে।

এ বৈশ্বিক মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। সূত্র: এএফপি

ইত্তেফাক/এমআর