পাবনা-৩: বেসরকারিভাবে নৌকার মকবুল হোসেন নির্বাচিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ১৭১ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন পেয়েছেন ৩ লক্ষ ১ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষের প্রার্থী কেএম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ৮২০ ভোট।

পাবনা-৩ আসন চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত। চাটমোহর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার, ভাঙ্গুড়া উপজেলায় ৯০ হাজার ও ফরিদপুর উপজেলায় ৯৬ হাজার ভোটার নিয়ে মোট ৩ লাখ ৮৭ হাজার ভোট।

আরো পড়ুন: নড়াইল-২: বেসরকারিভাবে বিজয়ী মাশরাফি

ভোটার সংখ্যাগরিষ্ঠতায় অপর দুই উপজেলা মিলে যে ভোট চাটমোহর উপজেলাতেই তার চেয়ে বেশি ভোট।


ইত্তেফাক/বিএএফ