ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মহীন হয়ে পড়া পাঁচশ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বৃহস্পতিবার বিকেলে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরের ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্য উপকরণগুলোর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল ও লবণ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়ার এসএম ইকবাল হোসেন সুমন প্রমুখ।
এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার প্রায় ৪০ হাজার অসহায় কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এটি অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ৮
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, দুর্যোগকালীন এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে ৯০ লাখ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে।
ইত্তেফাক/এসি
