টাঙ্গাইল ৮: বেসরকারি ফলে নৌকার জোয়াহেরুল ইসলাম জয়ী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৯

টাঙ্গাইল ৮ (সখীপুর-বাসাইল) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। তিনি নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৬৭৯।

জোহায়েরুলের নিকট প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের মেয়ে কুড়ি সিদ্দিকী পেয়েছেন ৭১ হাজার ১শ ৪৪ ভোট। 

আরও পড়ুনঃ বগুড়া ৪: ধানের শীষের মোশারফ হোসেন বেসরকারিভাবে জয়ী

সখীপুর ও বাসাইল দুই উপজেলা মিলে এ আসনে ১২২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৬শ ৪৬ জন। এ আসনে ১ লাখ ৩৬ হাজার ৫শ ৩৫ ভোটের ব্যবধান বিজয়ী করায় সখীপুর ও বাসাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। 

ইত্তেফাক/নূহু