দ্য হান্ড্রেডে দল কিনছেন শাহরুখ

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৩৯

বেশ ঘটা করেই ড্রাফট হয়েছিল। চলতি বছরই ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্য হান্ড্রেডের প্রথম আসর। কিন্তু করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে গেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পর এবার দ্য হান্ড্রেডেও দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। কিং খানের বরাত দিয়ে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন নাইট রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেংকি মাইসর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে মাইসর জানিয়েছেন, নাইট রাইডার্সের জনপ্রিয়তা এবং পরিধি বাড়ানোর উদ্দেশ্যেই ইংল্যান্ডের এই বহুল আলোচিত টুর্নামেন্টে দল কিনতে চাইছেন তারা।