শরীয়তপুরে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৪৩

শরীয়তপুর প্রতিনিধি

গোসাইরহাট উপজেলার চরধীপুর গ্রামে মোজাফফর সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঐ ব্যক্তি স্থানীয় কালীখোলা বাজারে একটি চায়ের দোকান চালাতেন। তার ভাই শাজাহান সরদার ও ভাতিজা আনিছ সরদারের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শাজাহান সরদার ও তার ছেলে আনিছ সরদারকে গ্রেফতার করেছে।

গোসাইরহাট থানার ওসি মোল্যা সোহেব আলী বলেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঐ হত্যাকাণ্ডে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে একটি এজাহার মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।