কুমিল্লায় পুলিশ সদস্যসহ আট জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৪৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দেবীদ্বার থানায় কর্মরত তানভীর নামে পুলিশের এক কনস্টেবলসহ নতুন করে আরো আট জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা নগরীতে এক জন, দেবীদ্বারে তিন জন, আদর্শ সদরে এক জন, সদর দক্ষিণে এক জন, মুরাদনগরে এক জন ও মেঘনায় এক জন রয়েছেন। বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।