ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিপিণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোনো বিপণিবিতান খুলবে না। যদিও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় গত ২৫ মার্চ থেকেই জেলার সব বিপণিবিতান বন্ধ রয়েছে। বিপণিবিতানগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলার ব্যাপারে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। এতে জেলা শহরের বিপণিবিতানগুলোর ব্যবসায়ী নেতাদের ডাকা হয়।
