গ্রেফতার ১
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ীতে ছোট যমুনা নদীর পাড়ে বালু চাপা অবস্থায় শামিউল শাহ (৭) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকার ভুট্টাখেতসংলগ্ন ছোট যমুনা নদীর পাড়ে বালু চাপা অবস্থায় ঐ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পলি শিবনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে রিপন শেখ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, এ ব্যাপারে শিশু শামিউল শেখের দাদা মোজাফ্ফর হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
