ঢাকার কেরানীগঞ্জে লকডাউনের মধ্যে ভ্যান গাড়িতে করে মুরগি বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত জহিরুল ইসলামকে (৪৮) মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
১৮ দিন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকালে জহিরুল ইসলাম মারা যান।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম মৃত্যুর ঘটনা স্বীকার করে জানান, ২৫ এপ্রিল তারানগর এলাকায় লকডাউনে রহম আলী ভ্যান গাড়িতে করে মুরগি বিক্রি করেন। এটাকে কেন্দ্র করে এলাকার নাসির, জাকির, জহিরুল ও রহম আলীসহ দুই গ্রুপের ১০/১২ জনের মধ্যে মারামারি হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
