জামালপুরে করোনায় স্বাস্থ্যকর্মীসহ নতুন আক্রান্ত ২২ 

আপডেট : ০৮ মে ২০২০, ০০:০৭

জামালপুরে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা রাতে নমুনা রির্পোটের ভিত্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে নমুনা পরীক্ষা আরও ২২ জন শনাক্ত হয়েছে। এই প্রথম জামালপুরে এক সাথে এত বেশী পরিমাণ লোক আক্রান্ত হলো। আক্রান্ত ২২জনের মধ্যে জামালপুর সদর উপজেলায়  ৯জন, ইসলামপুর উপজেলায় ১১জন, মাদারগঞ্জ উপজেলায় রয়েছে ২জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায় জেলার ৭টি উপজেলার মধ্যে জামালপুর সদরে ৪৭ জন, ইসলামপুরে ২১জন, মাদারগঞ্জে ১৩জন, সরিষাবাড়ী ৮জন, মেলান্দহ ৫জন, বকশীগঞ্জে ৫জন, দেওয়ানগঞ্জে ৪জনসহ সারা জেলায় এপর্যন্ত সর্বমোট শনাক্ত ১০৩জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ১০৩জনের মধ্যে ৪জন আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। দুইজন নারী নমুনা পরীক্ষার আগেই এবং ১জন চিকিৎসাধীন অবস্থায় মোট ৩জন মারা গেছে। শনাক্তকৃত ২২জনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশনে স্থানান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।


ইত্তেফাক/আরকেজি