যুক্তরাষ্ট্রে করোনাকালে পাঁচ জনে এক জন শিশু অভুক্ত

আপডেট : ০৮ মে ২০২০, ০০:২৩

যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচ জনের মধ্যে একটি শিশু অভুক্ত রয়েছে। এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে ব্রুকিং ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনের সমীক্ষায় বলা হয়েছে, মোট জনসংখ্যার ১৭ দশমিক ৪ শতাংশ মা এবং তাদের ১২ বছরের কম বয়সি ছেলেমেয়েরা অর্থের অভাবে পর্যাপ্ত দৈনিক খাবার পাচ্ছে না। গবেষণা দলের প্রধান লওরেন বউর জানিয়েছেন, ঘরে ঘরে খাদ্যসংকট ২০১৮ সালের তুলনায় ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন। সমীক্ষায় যে তথ্য হাতে মিলেছে তা থেকে স্পষ্ট, ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের থেকেও খারাপ পরিস্থিতি এই মুহূর্তে। সমীক্ষায় দেখা যায়, পর্যাপ্ত পরিমাণে খাদ্য তো মিলছেই না, তার সঙ্গে কোনো কোনো ঘরে শিশুরা এক বেলা খেয়েই দিন কাটাচ্ছে। ব্রুকিং ইনস্টিটিউশনের গবেষণা দলের প্রধান লওরেন বউর ইতিমধ্যে প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে খাদ্যসংকট মেটানোর দিকে নজর দিতে অনুরোধ করেছেন। —জি নিউজ