ভারতে গ্যাস লিক হয়ে ১৩ জনের মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২০, ০০:২৪

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক হওয়ার পর কমপক্ষে ১৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আরো কয়েক শ? লোককে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে গ্যাস লিকের এ ঘটনা ঘটে বিশাখাপত্তনম শহরে ‘এলজিপলিমারস’ নামে একটি সংস্থার রাসায়নিক কারখানায়। কর্মকর্তারা বলছেন, সেখানে কর্মরত লোকদের অবহেলার জন্য ঘটনাটি ঘটে থাকতে পারে। কারখানার চারদিকে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে গ্যাস ছড়িয়ে পড়ে। —বিবিসি