ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ত্রাণ বিতরণ

আপডেট : ০৮ মে ২০২০, ০০:৫৮

সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকা মহানগরী ও উপজেলাসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ধানমন্ডি, যাত্রাবাড়ী, ভাটারা, খিলক্ষেত, বনানী, গুলশান, খিলগাওঁ, রামপুরা, হাতিরঝিল, কোতোয়ালি, হাতিরপুল, মগবাজার, হাজারীবাগ, ইসলামপুরসহ জেলার সকল উপজেলায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে ৫৯টি  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৯৮টি মামলা এবং এক লাখ ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে। এ অভিযান অব্যাহত রয়েছে। 

এছাড়া ৩৩৩ ও মেসেজেপ্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০০টি, দোহারে কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ৪০০টি, মধ্যবিত্তদের ৮০টি, পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ইত্তেফাক/জেডএইচ