প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ কুষ্টিয়ায় ৩ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট : ০৮ মে ২০২০, ১২:১৭

করোনাভাইরাসের করাল গ্রাসে বিরাজমান পরিস্থিতিতে কর্মহীন অসহায়-হত দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ কুষ্টিয়ায় তিন হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র-অসহায় পরিবারগুলোর হাতে হাতে চাল, ডাল, সেমাই, চিনি ও ভোজ্য তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, করোনা ভাইরাসের প্রভাবে বর্তমানে চলছে কঠিন দুঃসময়। এ ভাইরাস সংক্রমনরোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি সবাইকে ঘরে থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হত-দরিদ্র মানুষকে সরকারে পক্ষ থেকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হবে বলে তিনি উল্লেখ করেন। 
 

এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/এএম