কৃষকের ধান কেটে গোলায় তুলে দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তপু 

আপডেট : ০৯ মে ২০২০, ০০:১৪

শরীয়তপুরে সময় অসময়ে হানা দিচ্ছে বৈশাখী ঝড়। বাতাসের তীব্র গতি আর বৈশাখী বৃষ্টিতে হেলে পড়েছে বোরো ধান। এতে জমির ধান নিয়ে চিন্তিত বেশির ভাগ কৃষক। তাদেরই একজন সিরাজ খান। করোনাকালে শ্রমিক সংকট আর অর্থাভাবে পাকা ধান ঘরে তোলা নিয়ে দিশেহারা এই কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ফাহাদ হোসেন তপু। 

তার উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়ন এর ভূচুরা গ্রামে সিরাজ খান এর ৩২ শতাংশ জমির ধান কেটে দেয়া হয়। 

এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপুর নেতৃত্বে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্ববায়ক মোহাম্মদ মহাসিন মাদবর, যুগ্ন আহ্ববায়ক রাশেদ, আসাদুজ্জামান শাওন, জাহাঙ্গীর চৌকিদার,মকবুল সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক রাশেদ শিকদার, পৌরসভার সভাপতি সাইফুল ইসলাম সোহান সাধারণ সম্পাদক রাকিব হাসান, কলেজ সাধারণ সম্পাদক রাসেদ জমাদ্দার, আদনান শামিম, সাজ্জাদ হোসেন স্মরন, অভি, সুমন সহ জেলা, উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এই ধান কাটায় অংশ নেয়। 

তারা সকাল থেকে বিকাল পর্যন্ত দল বেঁধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ধান কাটেন। পরে জমি থেকে ধান নিয়ে ওই কৃষকের ধানের গোলায় রেখে আসেন।

মহামারী করোনাকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের এমন সহযোগীতায় সন্তোষ প্রকাশ করেন কৃষক সিরাজ খান। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় কৃষকের পাশে এগিয়ে আসা ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

সিরাজ খান বলেন, ‘হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে জমির পাকা ধান কাটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। আমার হাতে টাকাও ছিল না। এমন অভাবে জমির ধান কাটতে অনেক টাকা লাগত। সেই খরচ করার মতো এখন আমার সামর্থ্য নেই। তাই এমন উদ্যোগে আমি ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞ।’

ইত্তেফাক/ এমএএম